Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্চিত

খুলনার একটি আঞ্চলিক পত্রিকার ফটো সাংবাদিক মোঃ জাহিদকে শারীরিকভাবে লাঞ্চিত করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উজ্জল নামে এক যুবক ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে খুলনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ জাহিদ। লিখিত অভিযোগে তিনি জানান, বুধবার দুপুর ১টায় নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডে আমার বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের গন্ডগোল বাঁধে। সেই গন্ডগোলের নিউজ কাভারেজ করতে গেলে উজ্জ্বল সহ আরও ১০ থেকে ১২জন আমার উপর হামলা করে। এসময় আমার জামা কাপড় ছিড়ে ফেলে এবং শারীরিকভাবে আমাকে হেনস্থ করে। এমনকি আমাকে হত্যার হুমকীও দেয় তারা। এসময় আমার কাছে থাকা নগদ ২৩ হাজার ৭শ টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে যায় তারা। এঘটনার পর থেকে মো: জাহিদ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। তারা অতিশিঘ্রই এবিষয়ে আইন শৃঙ্খলা বাহীনির দৃষ্টি আকর্ষন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্চিত

Update Time : ১২:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫