খুলনায় ৩ এপিবিএন’র ব্যতিক্রমী উদ্যোগ: সূর্যমুখী বাগান, মধুকুঞ্জ ও পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • Update Time : ১০:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • 221

খুলনা:
খুলনার শিরোমণিতে অবস্থিত ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ গড়ে তোলা হয়েছে এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগ।

ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের একান্ত প্রচেষ্টায় এখানে তৈরি করা হয়েছে সূর্যমুখী বাগান এবং বক্সের মাধ্যমে মধু চাষের প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে “মধুকুঞ্জ।

এছাড়াও জলাশয় খননের মাধ্যমে স্থাপন করা হয়েছে একটি হ্যাচারি, যার নাম রাখা হয়েছে “রেনুকা”। এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ ও উৎপাদন করা হচ্ছে, যা পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

এরই ধারাবাহিকতায় পরিবেশ দূষণমুক্ত রাখা ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে নি‌য়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও স্থানীয় এলাকাবাসী।

অভিযানে অংশগ্রহণ করেন ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন, পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদসহ সকল কর্মকর্তা ও সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন শিরোমণি বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারি মোঃ শাহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বরকত হোসেন, মুন্সি মঈনুল ইসলাম, মাসুম বিল্লাহ, ইউপি সদস্য শেখ শরিফুল ইসলাম, মোড়ল মজিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে সিটি কর্পোরেশনের সহায়তায় পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ।
এসময় অধিনায়ক এম. এম. সালাহউদ্দীন বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ময়লা-আবর্জনা পরিষ্কার করে একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব।

তিনি এ কাজে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
অধিনায়কের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় ৩ এপিবিএন’র ব্যতিক্রমী উদ্যোগ: সূর্যমুখী বাগান, মধুকুঞ্জ ও পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ১০:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬