মাহামুদ হাসান আকাশ:
খুলনায় বন্ধ রাষ্ট্রায়ত্ত সব পাটকল সরকারিভাবে চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ করে দেওয়া পাঁচটি জুট মিলের শ্রমিকরা গতকাল সোমবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। ক্রিসেন্ট জুট মিলস কোম্পানি লিমিটেড কারখানা কমিটির উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন ক্রিসেন্ট জুট মিল কারখানা কমিটির আহ্বায়ক শামসুজ্জোহা ডিয়ার।
সমাবেশে বক্তব্য দেন- গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বিপ্লবী কমিউনিস্ট লিগ খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর মোজাম্মেল হক খানসহ প্রমুখ।
এ সময় পাটকলসহ বন্ধ সব রাষ্ট্রীয় কলকারখানা দুর্নীতি ও লুটপাটমুক্ত করে আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানায় চালু, শ্রমিকদের সব পাওনা সঠিক হিসাব অনুযায়ী প্রদান, মাথাভারী প্রশাসন ও দুর্নীতিযুক্ত বিজেএমসির সংস্কার করাসহ তৎকালীন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও বিচারসহ শ্রমিক-নাগরিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
Reporter Name 






















