Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় চলমান জুয়ার আসর বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • Reporter Name
  • Update Time : ১২:১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • 216
খুলনা অফিসঃ সব দপ্তরে বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্যে প্রধানমন্ত্রীর আহবানকে স্বাগত জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গত ৩০ জুলাই শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ৮ম সভায় প্রধানমন্ত্রীর এই আহবানের প্রতি স্বাগত জানিয়ে ক্লাবের সদস্য ও খুলনাবাসীর প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে খুলনায় চলমান জুয়া খেলা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সভায় আলোচনায় বলা হয়, খুলনা সদর থানার আওতাধীন নগরীর ফুলমার্কেটের কাছে জাহান মঞ্জিল, ৪০ সিমেট্রি রোডে (বেনী বাবু রোড) অবস্থিত ভাড়া বাড়ির নিচতলায় এখনও প্রতিদিন জুয়ার আসর বসে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে যেখানে ক্যাসিনো ও জুয়ার আসর বন্ধ করা হয়েছে, সেখানে ওইস্থানে প্রতিদিন জুয়ার আসর চলে। যার কারণে খুলনা সম্পর্কেও জনগণের মধ্যে ভ্রান্ত ধারণার সৃষ্টি হয় এবং খুলনার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই, এই জুয়ার আসর বন্ধের জন্য খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা। সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও এসএম জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এসএম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মলি­ক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এসএম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এএইচএম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, শেখ মাহমুদ হাসান সোহেল, আঃ হালিম, হাবিবুর রহমান, শেখ মোঃ সেলিম ও মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
খা প্র/ মতিউর /
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় চলমান জুয়ার আসর বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Update Time : ১২:১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২