Dhaka ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় স্বামীকে বেধে স্ত্রীকে ধর্ষনের ঘটনায় ২ জনকে আটক করেছে র‍্যাব

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • 250

খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীতে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।১৮ মার্চ ২০২২ তারিখ খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে জৈনক কামরুলের গ্যারেজে ১৮ মার্চ শুক্রবার রাত ৯.১০ ঘটিকায় ধর্ষনের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয়রা জানান, রাতে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ৪-৫ জন লোক ওই দম্পতিকে গ্যারেজের মধ্যে নিয়ে ভিকুটমের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে। এ বিষয়ে ভিকটিম নিজে বাদী হয়ে খানজাহান আলী থানায় ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার পর থেকে আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী বাগেরহাট জেলার চিতলমারী থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২১ মার্চ ২০২২ তারিখ রাত ৩ টায় আভিযানিক দলটি বাগেরহাটের চিতলমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী শিরোমনি পূর্বপাড়া ৭নং ওয়ার্ডের সুমন(২৭), পিতা-আফজাল মল্লিক, থানা-খানজাহান আলী এবং একই এলাকাধীন আল আমিন মল্লিক(২২), পিতা-আফজাল মল্লিক, খুলনাদ্বয়’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় হস্তান্তর এর কার্য়ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় স্বামীকে বেধে স্ত্রীকে ধর্ষনের ঘটনায় ২ জনকে আটক করেছে র‍্যাব

Update Time : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২