Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু ৫

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • 225

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার ১টি করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।মারা যাওয়া ৫ জন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

এর আগে রোববার খুলনার হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর শেখপাড়া এলাকার আয়েশা সিদ্দিকা(৫০), সোনাডাঙ্গার হারুন অর রশিদ (৬৭), সদরের রওশন আরা (৬৫), রূপসার মোকসেদ আলী (৮৩) ও কয়রার সবুরুন্নেছা (৬৫)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু ৫

Update Time : ১২:৪৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১