খুলনা জেলা কারাগারের হাজতি জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ সেখানে রয়েছে।
জয়নাল আবেদীন নগরীর পূর্ব বানিয়া খামার কমিশনার গলির আশরাফ হোসেনের ছেলে।
জয়নাল আবেদীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন। তিনি বলেন, বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব হলে জয়নাল আবেদীনকে চিকিৎসার জন্য সকাল কারাগার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পরামর্শ দেন। সকল প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতে তাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ।
ব্রেকিং :
খুলনা জেলা কারাগারে হাজতির মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০১:৪১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- 157
Tag :
জনপ্রিয়























