খুলনা দৌলতপুর যুবদল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • 280

খুলনা প্রতিনিধি : ৬ আগস্ট গণঅভ্যুত্থানের পর হদিস নেই  আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দের । এই সুযোগে লুটপাট,  জমি দখল, চাঁদাবাজিসহ  অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কিছু সুযোগ সন্ধানী লোক।  দীর্ঘদিন  দখলে থাকা বিভিন্ন মাছের ঘের, ব্যক্তিগত ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ নানা মালিকানাধীন সম্পদ দখল হয়ে গেছে। খুলনায় ইতিপূর্বে বেশ কয়েকটি প্রিন্টো ইলেকট্রনিক মিডিয়ায় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগের সংবাদ প্রচার হয়েছে। গণ যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অহরহ প্রচার হয়  সম্পদ দখলে নেয়ার অভিযোগ। তবে গুটিকয়েক লোকের জন্য দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়! তারই পরিপ্রেক্ষিতে, নৈরাজ্য থেকে বিরত থাকতে দলটির পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হলেও তা কাজে আসছে না। এমনই এক অভিযোগ এসেছে  খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং  দৌলতপুর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এম এম জসিম এর নামে। লিখিত অভিযোগে জানা যায়, নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জসিমের নাম গন্ধ শোনা যায়নি ক দিন আগেও, সেই জসিম এখন ৪ মাসের ব্যবধানে নব্য কোটিপতি।দৌলতপুর এলাকায় রয়েছে তার ব্যাপক প্রভাব। আর এ সবই করেছেন তিনি ৫ আগষ্টের পর চাঁদাবাজী ও হামলা মামলার ভয় দেখিয়ে।অভিযোগ রয়েছে দৌলতপুরে চিহ্নিত মাদক কারবারীদেরকে সাথে নিয়ে ৫ আগস্ট এর পর জসিম ও তার ভাই অসিম এলাকায় একটি বাহিনী গঠন করে।সেই বাহিনী প্রথমেই দখল করে দৌলতপুর বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা দুটি দোকান ঘর ও একটি ক্লাব।পরে দোকান দুটি ভাড়া দিয়ে ক্লাব ঘরে বসানো হয় জুয়ার আসর।পাশাপাশি এলাকায় যাতায়াত কারী বালুর ট্রাক থেকে নেওয়া হয় টোকেন মানি। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ ব্যবসায়ীরা।এদিকে দৌলতপুর বাজার বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছে জসিম।নাম প্রকাশে অনিচ্ছুক দৌলতপুর বাজার ব্যবসায়ী রহমান (ছদ্মনাম) জানান জসিম বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক। স্বৈরাচার সরকার বিদায়ের পর কমিটি বিলুপ্ত হলে বর্তমানে পুরো সমিতির একক নিয়ন্ত্রক তিনি।দৌলতপুর বাজারে কয়েকটি দোকান ঘর দখল সহ কেনা বেচায় রয়েছে তার আধিপত্য।অভিযোগ রয়েছে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে নানা অজুহাতে মামলা হামলার ভয় দেখিয়ে জসিম বাহিনী টাকা হাতিয়ে নিচ্ছে।তিনি বলেন আমাকে ফ্যাসিষ্ট সরকারের দোশর আক্ষা দিয়ে সময়ে অসময়ে টাকা চায়।চাহিদা মাফিক টাকা না দিলে মিথ্যা মামলার ভয় দেখায়।জসিম ও তার ভাই অসিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে তার ছিলো দারুন সক্ষতা।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগিনা সদ্য গণপিটুনিতে নিহত মাদক কারবারী রুপমের সহযোগী ছিলো জসিম ও তার ভাই অসিম।এ জাতীয় কিছু ভিডিও ফুটেজ এবং স্টিল ছবি এসেছে আমাদের কাছে।এ বিষয়ে বিএনপির দৌলতপুর থানা সভাপতি মুরশিদ কামাল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কঠোর নির্দেশনা থাকা সত্বেও যারা ফ্যাসিস্ট সরকারের ন্যায় দখল দারিত্বের মত অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবেন, মাদকের সঙ্গে যুক্ত হবেন তাকে দল ছেড়ে বিদায় নিতে হবে।জসিমের বিরুদ্ধে অভিযোগের সততা পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিব।অভিযোগের বিষয়ে জসিমের নিকট জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।তিনি বলেন যদি কেউ প্রমাণ করতে পারে সে কোন দোকান ঘর দখল করেছেন তাহলে তিনি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন।একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খুলনা দৌলতপুর যুবদল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ

Update Time : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫