Dhaka ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালককে ঢাকায় বদলি

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • 366

স্টাফ রিপোর্টার: সম্প্রতি খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির সংবাদ প্রচার করে ফার্স্ট নিউজ সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। সংবাদটি রাতারাতি ভাইরাল হলে সেই কর্মকর্তাকে ঢাকা প্রধান অফিসে বদলি করে কর্তৃপক্ষ। খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের একজন কর্মকর্তা বদলির বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, কুষ্টিয়ায় কর্মরত এক নারী স্বাস্থ্যকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাত বছর শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক বিকাশ কুমার দাশের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী জানান, মেহেরপুরে কর্মরত থাকাকালীন সময়ে ওই নারীর সাথে অভিযুক্ত কর্মকর্তার সুসম্পর্ক হয়। বন্ধুত্বের সম্পর্ক থেকে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। সেই সুবাদে হয় শারীরিক সম্পর্ক। অভিযুক্ত এই কর্মকর্তা সনাতন ধর্মাবলম্বী হলেও ওই নারীকে মুসলিম হয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। স্ত্রী ও সন্তানহীন সেজে ওই নারীকে বিয়ের আশা দিয়ে সাত বছর অতিক্রম হয়ে যায়। বিয়ের কথা বললে, বিভিন্ন তালবাহানা করতে থাকে এই কর্মকর্তা। প্রতিমধ্যে তিনি মেহেরপুর থেকে বদলি নিয়ে অন্যত্র চলে যায়। গত বছর জুলাই মাসের ৯ তারিখে যোগদান করেন খুলনায়। অতঃপর গত ২৫ মে রবিবার খুলনা বিভাগীয় অফিসে ওই কর্মকর্তার সাথে মুখোমুখি হয় ভুক্তভোগী নারী। কিন্তু প্রথমে তার সাথে সম্পর্কের কথা অস্বীকার করলেও, পরবর্তীতে স্বীকার করেন।
এ বিষয়ে ওই কর্মকর্তার নিকট জানতে চাইলে, তিনি প্রথমে ওই নারীর সাথে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে জানান। এক পর্যায়ে, ওই নারীর সাথে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একান্ত সময়ের কিছু তথ্য উপাত্ত তুলে ধরলে বলেন ” আমি কোন মন্তব্য করব না। আমার নামে আইনগত ব্যবস্থা নেওয়া হলে, আমি আদালতে গিয়ে বুঝবো “।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালককে ঢাকায় বদলি

Update Time : ১১:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫