Dhaka ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বি আর টি এ অফিসে র‍্যাবের অভিযান : ৩০ জন দালাল আটক

  • Reporter Name
  • Update Time : ১২:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • 218

খুলনা অফিসঃ খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৩০জন দালালকে আটক করেছে র‍্যাব। এর মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় ৫ জন খালাস দেওয়া হয়েছে। রোববার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে ১৯ জনকে ৭ দিন থেকে ১ মাস মেয়াদে কারাদন্ড এবং ৬ জনকে ২০০ টাকা থেকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।

অভিযান শেষে র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ জানান, খুলনা বিআরটিএতে দীর্ঘদিন ধরে দালালরা তৎপরতা চালাচ্ছিল। বিআরটিএ অফিসে যখন সাধারণ মানুষেরা সেবা নিতে আসে, তখন দালাল ও প্রতারক চক্রের লোকেরা তাদের ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়। এসব অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনা বি আর টি এ অফিসে র‍্যাবের অভিযান : ৩০ জন দালাল আটক

Update Time : ১২:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২