ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (খুলনা ২) মনোনীত হাতপাখা প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ভোটারদের সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর থানার ২৪ নম্বর ওয়ার্ডের শের এ বাংলা রোড, আমতলা, সন্ধ্যা বাজার, ময়লাপাতা সহ গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বার্তা উপস্থিত জনতার মাঝে জানিয়ে দেন।
জনগণের সাথে কুশল বিনিময়কালে হাতপাখার প্রার্থী মুফতী আমানুল্লাহ বলেন, ‘দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনাদের ভালবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনাদের দুঃখ দুর্দশার কথা সংসদে জানাব। আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী, সকল ক্ষেত্রেই থাকবে সমতা। এখানে বৈষম্য ও দুর্নীতির কোন ঠাঁই নাই।’ তবে জনসংযোগকালে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ব্যাপকভাবে লক্ষ করা যায়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায় শেখ
নিজস্ব প্রতিবেদক 






















