Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গীতিকার-সুরকার সপ্নীলের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • 215

বিনোদন ডেস্ক

গীতিকার ও সুরকার এফএইচ সরকার স্বপ্নীল আর নেই। গতকাল রাত ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। গত এক মাস ধরে যাত্রাবাড়িতে বোনের বাসায় ছিলেন স্বপ্নীল।

গতকাল সন্ধ্যায় হঠাৎ স্বপ্নীল অসুস্থবোধ করেন। এরপর তাকে প্রথমে ইসলামিয়া হাসপাতাল, পরে হলি ফ্যামিলি এবং জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ঘুরে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে চিকিৎকরা তাকে বাঁচানোর জন্য স্যালাইন ও ইনজেকশন দেন। কিন্তু এর কিছুক্ষণ পরই রাত ১১টায় তিনি মারা যান।

স্বপ্নীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, আয় প্রাণের উৎসবে, রোদেলা দুপুরে, জল ছায়া, এখনই বিদায় বলো না, মাঝিরে প্রভৃতি।

স্বপ্নীলের গ্রামের বাড়ি কুমিল্লায়। তবে বেড়ে উঠেছেন চট্টগ্রামে। সেখান থেকে গানের টানেই ১৯৮৮-৮৯ সালের দিকে ঢাকায় চলে আসেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

গীতিকার-সুরকার সপ্নীলের মৃত্যু

Update Time : ০৮:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২