চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম রেলগেইট এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেলগেট বন্ধ থাকা অবস্থায় দ্রুতগতিতে পার হওয়ার চেষ্টা করলে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং রেললাইন কিছুক্ষণ বন্ধ থাকে।
দুর্ঘটনায় ট্রাকচালকসহ দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক নিউজ 






















