চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • 140

বিনোদন প্রতিবেদক
কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিজয়ের হাসি হেসেছে মিশা-ডিপজল পরিষদ। এবার তারা দিলেন জায়েদ খানসহ বেশ ক’জন শিল্পীকে সুখবর। সমিতির সদস্যপদ ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন ২০২৪-২০২৬ মেয়াদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

এর আগে গত ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। তখন কমিটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার। তাদের কমিটিই বেশ কিছু কারণ দেখিয়ে জায়েদের সদস্যপদ বাতিল করে।
পাকিস্তানের প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা
এ বিষয়ে ডিপজল বলেন, ‘ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কথা বলব। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। ইতিমধ্যে নবনির্বাচিত কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জায়েদ খানসহ সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি নতুন সদস্যও নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান

Update Time : ০৯:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪