চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই কর্মকর্তা বরখাস্ত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 296

মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহারের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব মো. কামাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গত ২৮ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এ প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুদকের মামলার এজাহার অনুযায়ী, মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে কামাল হোসেন নিজের প্রকৃত বাবা-মায়ের পরিবর্তে চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচিকে বাবা-মা হিসেবে দেখান। এ ভুয়া পরিচয়ের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরে ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত থাকার সময় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করে দুদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই কর্মকর্তা বরখাস্ত

Update Time : ০৯:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬