Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরকুমার সংঘের প্রধান মারজুক রাসেল

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • 176

বিনোদন ডেস্ক
২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচার হয়েছিল টেলিছবি ‘চিরকুমার সংঘ’। দীর্ঘ ১৪ বছর পর এবার এই টেলিছবির গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’। এনটিভির জন্যই নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। এটি এই নির্মাতার প্রথম ধারাবাহিক। লিখছেন গোলাম রাব্বানী।

নাটকটিতে নতুন এক চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল। তিনি চিরকুমার সংঘের প্রধান। যার নাম চিকু ভাগ্যবান। প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তার সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত প্রতিঘাতের গল্পে এগিয়ে যাবে ধারাবাহিকটি। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে বর্তমানে।

নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘ভিউ কালচারের এই যুগে ধারাবাহিকের গল্প লেখা একটু চ্যালেঞ্জিং বটে। আমার নির্মাতা তুহিন হোসেন আর আমি শুরু থেকেই দর্শকের পয়েন্ট অব ভিউ থেকে গল্পটা দেখার চেষ্টা করেছি। এটুকু বলতে পারি কিছু একটা করার চেষ্টা আমরা করছি।’

পরিচালক তুহিন হোসেন বলেন, ‘প্রথম সিরিয়াল বলে কথা। তাই শুরু থেকে আমি গল্প নির্বাচনে অনেক সময় নিয়েছি। এমন একটা গল্প চাচ্ছিলাম যেটা বর্তমান সময়ের দর্শক এবং আমার যারা রেগুলার দর্শক একটু ক্ল্যাসিক পছন্দ করেন দুটোর সম্বনয়ে কিছু একটা করার।’

নাটকটিতে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার, পাভেল প্রমুখ।

২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চারদিন নাটকটি এনটিভিতে প্রচার হবে।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

চিরকুমার সংঘের প্রধান মারজুক রাসেল

Update Time : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২