চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর হাতে আটক বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বক্তব্য

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • 295

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আটকের পর মৃত্যুর ঘটনার বিস্তারিত জানিয়ে এ বিষয়ে গৃহীত পদক্ষেপের ব্যাপারে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদফতর (আইএসপিআর)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো: শামসুজ্জামান ওরফে ডাবলুকে (৫০) আটক করা হয়।

পরে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে একটি ৯ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।

অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর হাতে আটক বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বক্তব্য

Update Time : ১১:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬