Dhaka ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চোখের সমস্যায় প্রয়োনীয় পুষ্টি

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • 148

ফার্স্টনিউস ডেস্ক

নানা ধরনের চক্ষুরোগের সঙ্গে পুষ্টিমানের সম্পর্ক প্রমাণিত। যেমন- আমরা সবাই জানি ভিটামিন ‌’এ’ চোখের স্বাস্থ্যের জন্য ভালো। ভিটামিন ‘এ’র অভাবে রাতকানা রোগ হয়- এ কথা সবাই জানে। তবে আরও পুষ্টি উপাদান আছে। তা চোখের নানা রোগ প্রতিহত করে।

লুটেইন হলো এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট এবং ডোকোসাহেক্সায়োনিক অ্যাসিড এক ধরনের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। দুটিই চোখের জন্য উপকারী। এগুলো বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন বা চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া প্রতিরোধ করতে পারে। লুটেইন ও ডিএইচএ উভয়েই ম্যাকুলার রঞ্জক এবং তা রেটিনার জন্য গুরুত্বপূর্ণ উপাদান।

এ নিয়ে পরিচালিত এক গবেষণায় অংশ নেন ৬০ থেকে ৮০ বছর বয়সী ৪৯ নারী, যাদের প্রতিদিন ৮০০ মিলিগ্রাম ডিএইচএ বা ১২ মিলিগ্রাম লুটেইন অথবা উভয়ই একসঙ্গে প্রয়োগ করা হয়। গবেষণায় প্রবীণ নারীদের বেছে নেয়ার পেছনের কারণ হলো, এ সময়ে ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি বেশি থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যাদের লুটেইন প্রয়োগ করা হয়েছিল, তাদের ম্যাকুলার রঞ্জকের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড একটি অপরিহার্য খাদ্য উপাদান। ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অপরিহার্য। মস্তিষ্কের ৬০ শতাংশই ফ্যাটি অ্যাসিড। এ অ্যাসিড আমাদের শরীরের কোষ আবরণ তৈরি করে। কোষের ভেতর দিয়ে যেসব পদার্থ চলাচল করে, তা নিয়ন্ত্রণ করা এবং একটি কোষ থেকে অন্য কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করা এর কাজ। ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হরমোন উৎপাদনও নিয়ন্ত্রণ করে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড খেলে বয়সজনিত ছানি পড়া ৭৫ শতাংশ কমে যায়।

লুটেইন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে আছে গাজর, ব্রকলি, সবুজ শাকসবজি, পালংশাক, লেটুসপাতা, ভুট্টা, তিলের তেল, তিসির তেল, অলিভ অয়েল, সামুদ্রিক মাছের তেল অর্থাৎ ম্যাকারেল, টুনা, স্যামন, সারডিন ইত্যাদি। এসব খাবার ড্রাই আই ও ম্যাকুলার ডিজেনারেশন রোধে সাহায্য করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

চোখের সমস্যায় প্রয়োনীয় পুষ্টি

Update Time : ১০:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২