জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের ধাওয়া

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 136

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় দেওয়া খুঁটি উপড়ে ফেলার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। রোববার সকালে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিএসএফের চারজন সদস্য সীমান্ত অতিক্রম করে নদীর পাড়ে প্রবেশ করেন এবং কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুঁটি উপড়ে ফেলেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে করে সীমান্ত এলাকা ত্যাগ করেন।

ঘটনার পরপরই সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (১৯ বিজিবি ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, পতাকা বৈঠকে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কেউ পুনরায় অনুপ্রবেশের সাহস না পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের ধাওয়া

Update Time : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫