জামিন পেলেন পরীমনি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 130

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমনি।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি ঢাকার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে এদিন জিমি আদালতে হাজির হননি।

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রী পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় চার্জগঠন করে রোববার বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জগঠন বিষয়ে শুনানির দিনে আদালতে অনুপস্থিত থাকায় ওইদিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আগামী ২০ মার্চ মামলাটি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য আছে।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

একই ঘটনাকে কেন্দ্র করে পরীমণি সাভার থানায় নাসিরসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। বর্তমানে এই মামলাটি ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

জামিন পেলেন পরীমনি

Update Time : ০১:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫