Dhaka ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের কাছে জনগণ আসার আগেই তিনি তাদের কাছে যেতেন : হেলাল

বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন রাজনীতিবিদ ছিলেন- জনগণ তার কাছে আসার আগে তিনি জনগণের কাছে চলে যেতেন। কেননা জিয়াউর রহমান বলেছিলেন রাজনীতি হল জাতীয় দায়িত্ব ও জাতীয় কর্তব্য।
তিনি দুপুরে বিএনপি খুলনা মহানগর শাখা আয়োজিত জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, গণতন্ত্র, উন্নয়ন ও বাক স্বাধীনতায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা শাখার আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন। অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল আরো বলেন, বিএনপি সংস্কার চায় না, এ কথা যারা বলেন তাদের ভুল ধারণা রয়েছে। কেননা বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে। আর জিয়াউর রহমান সংস্কার করে বহু দলীয় গণতন্ত্র, সংবাদপত্রে স্বাধীনতা ও বাক স্বাধীনতা দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া বিএনপির সংস্কারের প্রস্তাব হিসেবে ৩১ দফা দিয়েছে। যা এই দেশের জনগণ ভালো করেই জানেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

জিয়াউর রহমানের কাছে জনগণ আসার আগেই তিনি তাদের কাছে যেতেন : হেলাল

Update Time : ০৪:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫