গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, দুপুরে টঙ্গীর মিল গেট এলাকায় কয়েকটি তুলার গুদামে আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি বলেও জানান তিনি।
জানা গেছে, টঙ্গী কেমিক্যাল দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জান্নাতুন নাঈম, নুরুলহুদা, আরো ফায়ার ফাইটার অনেকেই গুরুতর অবস্থায় ঢাকা বার্ন ইউনিটের ইমারজেন্সি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।
ডেস্ক নিউজ 



















