Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টিআইএন সার্টিফিকেট পাওয়া যাবে ই-রিটার্নে

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • 170

ফার্স্টনিউজ ডেস্ক

টিআইএন সার্টিফিকেটি ডাউনলোড করতে হলে ই-টিআইএন অপশনে গিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে সার্টিফিকেট পাওয়া যেত। একবার পাসওয়ার্ড ভুলে গেলে, সেক্ষেত্রে টিআইএন সার্টিফিকেট পাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে অফিসে গিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। তবে আয়কর বিভাগে চালু হওয়া নতুন সেবায় করদাতা যে কোনো সময় ও দেশে-বিদেশে যে কোনো স্থানে বসে টিআইএন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। গত সপ্তাহ থেকে ই-রিটার্নে এ সেবা চালু হয়েছে। ই-রিটার্নে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে করদাতা আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলেও তার নিবন্ধিত ফোন নম্বর ব্যবহার করে নতুন পাসওয়ার্ড সেট করে সেবা নিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আয়কর বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অনেকে অনুরোধ করছিলেন, টিআইএন সার্টিফিকেট ডাউনলোড করার সুবিধাও যেন ই-রিটার্নে যোগ করা হয়। এতে আয়করের প্রয়োজনীয় সেবাগুলো এক জায়গা থেকে পাওয়া যাবে। সে কারণে এনবিআর সুবিধাটা চালু হয়েছে। এখন থেকে টিআইএনধারী যে কোনো ব্যক্তি-করদাতা এখন ই-রিটার্ন সিস্টেম থেকে যে কোনো সময় নিজের টিআইএন সার্টিফিকেট ডাউনলোড ও প্রিন্ট নিতে পারবেন। তিনি বলেন, টিআইএন সার্টিফিকেট জেনারেট হয় ই-টিআইএন সিস্টেম থেকে। কোনো কারণে আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে কারদাতা আর ট্যাক্স ফাইলটা দেখতে পারে না।ফলে টিআইএন সার্টিফিকেট সংগ্রহের জন্য অনেককে কর অফিসে যেতে হচ্ছে। তবে ই-রিটার্নে পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নেই, নিজের নামে নিবন্ধিত ফোন নম্বর থাকলে ঘরে বসেই আবার নতুন পাসওয়ার্ড সেট করা যাবে এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে।

২০২০ সালের নভেম্বর মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-রিটার্ন সিস্টেম চালুর উদ্যোগ নেয়। সংস্থাটির একটি দল ১১ মাস ধরে কাজ করার পর গত অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে সিস্টেমটি চালু করে। তবে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে প্রতিনিয়ত আপডেট ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

টিআইএন সার্টিফিকেট পাওয়া যাবে ই-রিটার্নে

Update Time : ০৭:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২