ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 49

রাজধানীর বাজারে আবারও বেড়েছে ডিমের দাম। দুই সপ্তাহ আগে এক ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৫০ টাকায় উঠেছে। পাশাপাশি বেশিরভাগ সবজির দামও এখনো চড়া। ৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি।

রামপুরার বাসিন্দা মতিন আকন্দের পরিবারের সদস্য পাঁচজন। পুষ্টির চাহিদা মেটাতে প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখলেও দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় কম ডিম কিনছেন তিনি। তার মতো অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম ডিম কিনছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মৌচাক, মালিবাগ, রামপুরা ও কারওয়ানবাজার ঘুরে বাজারদরের এমন চিত্র দেখা গেছে।

দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা পাইকারি বাজারে বেশি দামের কথা বলছেন। রামপুরা বাজারের ডিম বিক্রেতা সজল মল্লিক বলেন, ‘আমরা প্রতি ডজনে ২-৬ টাকা লাভ করি। পাইকারিতে এখন চড়া দাম। বন্যা ও বিদ্যুৎ সংকটে অনেক মুরগি মারা যাচ্ছে। এ কারণে দামও বাড়তি।’

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব এম সাফির রহমান বলেন, ‘এই পণ্যটার দাম বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। বন্যায় দেশের অনেক খামারি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে।’

এদিকে বাজারে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ছিল ৩৬০ থেকে ৩৮০ টাকা। তবে অধিকাংশ সবজির দাম এখনো ৮০ টাকার ওপরে।

বর্তমানে প্রতি কেজি বেগুন ১০০-১২০ টাকা, গাজর ১২০, ঢ্যাঁড়স ৫০, করলা ৮০-১০০, ঝিঙা ৮০, লাউ ৮০, পটল ৬০, চাল কুমড়া ৫০, মিষ্টি কুমড়া ৫০, কচুরমুখি ৭০ এবং কাঁকরোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মসলার বাজারে বড় কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা, আলু ৩০, রসুন ১৫০ ও আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির দামও আগের মতো রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি ৩২০-৩৩০, হাইব্রিড ২৯০-৩০০ এবং লেয়ার ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা।

চালের বাজারেও বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি মোটা চাল ৫২-৫৫ টাকা, বিআর-২৮ ৬০ টাকা, মিনিকেট ৭৮ টাকা এবং কাটারি নাজির ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

Update Time : ০৫:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬