ঢাকায় চীনের ভিসা অফিস আট দিন বন্ধ থাকবে। চীনের জাতীয় দিবস ও টানা সরকারি ছুটির কারণে আগামী ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকায় চীনের দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ অক্টোবর থেকে নিয়মিতভাবে ভিসা কার্যক্রম চালু হবে। তবে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ও ১০ অক্টোবর (বৃহস্পতিবার) ভিসা অফিস খোলা থাকবে।
ডেস্ক নিউজ 

















