Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম-সাব্বিরের উত্তপ্ত বাক্যবিনিময়

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 125

সাব্বির রহমানের খারাপ সময়ে বরাবরই পাশে থেকেছেন তামিম ইকবাল। তামিমকেও ‘বিগ হার্টেড মানুষ’ বলে প্রকাশ্যেই বলেছিলেন সাব্বির। তবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুজনের মাঝে এমন কিছু ঘটল, যা ছিল অনাকাঙ্ক্ষিত।

দু’ দিনের বিরতিতে মাঠে ফিরেছে বিপিএল। ঢাকা, সিলেট হয়ে এবার চার-ছক্কার এই হাট বসেছে বন্দরনগরী চট্টগ্রামে। যেখানে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে ফরচুন বরিশাল।

তবে খেলা চলাকালীন সময়ে হঠাৎ উত্তপ্ত হয়ে পড়ে মাঠের আবহ। বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তামিম ইকবাল ও সাব্বির রহমান। একপর্যায়ে তামিমের দিকে তেড়ে আসতে শুরু করেন সাব্বির। তবে থিসারা পেরেরা থামান সাব্বিরকে।

ঘটনা বিশ্লেষণে দেখা যায়, রান তাড়া করতে নেমে তামিম যখন ব্যাট করছিলেন ২৬ রানে, তখন বাউন্ডারি লাইনের দিকে বল ঠেলে পাঠান তিনি। যেখানে ছিলেন সাব্বির।

সাব্বির যখন বল কুড়িয়ে পাঠাচ্ছিলেন, তখন সাব্বিরকে উদ্দেশ করে কিছু একটা বলে উঠেন তামিম। জবাবে কথা বলতে শোনা যায় সাব্বিরকেও। একপর্যায়ে তামিমের দিকে এগিয়ে যেতে থাকেন সাব্বির।

যদিও থিসারা পেরেরা বাধা দেয়ায় তেমন কিছুই ঘটেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

তামিম-সাব্বিরের উত্তপ্ত বাক্যবিনিময়

Update Time : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫