Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় মামলা হয়নি, আদালতে যাবো: শাকিব খান

  • Reporter Name
  • Update Time : ০১:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • 112

নিজস্ব প্রতিবেদক
রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তবে থানা থেকে শাকিবকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দিনগত রাতে শাকিব খান মামলার উদ্দেশে গুলশান থানায় যান। প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এরপর সেখান থেকে বেরিয়ে শাকিব খান সাংবাদিকদের বলেন, আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য।

শাকিব খান বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কি না আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে, আমি আইনি পদক্ষেপ নিতে থানায় এসেছি।
গুলশান থানায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এমনটাই জানিয়ে শাকিব বলেন, আমি এখানকার (গুলশান থানা) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। তাই আমি আগামীকাল আদালতে মামলা করতে যাবো।

অস্ট্রেলিয়ায় শাকিবের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে সম্পর্কে ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ অভিনেতা বলেন, অস্ট্রেলিয়ার আইন কি এতই দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মামলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে আসতে পারবো? আপনারা খোঁজ নিয়ে দেখুন, যে মামলা নম্বর উনি উল্লেখ করেছেন সেটি ভুয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জুমার পর গোয়ালখালী কবরস্থানে মানুষের ঢল, স্মৃতির পরশে আবেগঘন পরিবেশ

থানায় মামলা হয়নি, আদালতে যাবো: শাকিব খান

Update Time : ০১:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩