দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ হারালেন ৬ বাংলাদেশি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 126

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউন এলাকায় একটি দোকানে আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর শুনেছেন। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে পৌঁছায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ হারালেন ৬ বাংলাদেশি

Update Time : ০৪:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬