নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘদিন পরে আজ শনিবার ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে কেমিস্ট ও ড্রাগিস্ট এসোসিয়েশন’র নির্বাচন। দেশের প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত এ নির্বাচনে হাসিমুখে ভোট দিচ্ছেন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ভোটারগন।পুরাতন ঢাকার ইংলিশ রোডে অনুষ্ঠিত এ নির্বাচনে দীর্ঘ সেশন পরে ভোট দিতে এসে বেজায় খুশি ভোটারেরা। মোহাম্মদপুরের খান ফার্মার স্বত্ত্বাধিকারী পলাশ খান জানান “দারুন উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ভোটগ্রহণ চলছে। দুটি প্যানেলের লড়াইয়ে শাহাজালাল- বাচ্চু প্যানেল এগিয়ে থাকবে আশা করছি।” উল্লেখ্য দেশব্যাপী শাহাজালাল – বাচ্চু ও মোজাম্মেল – কামাল প্যানেলের মধ্যে শাহাজালাল-বাচ্চু প্যানেল এগিয়ে আছে বলে জানান বেশ কয়েকটি কেন্দ্রের পোলিং অফিসার ও ভোটারেরা।
এদিকে খুলনা কনভেনশন সেন্টারে একপেশো ভোট প্রদানের তথ্য পাওয়া গেছে। তবে কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পাওয়া যায়নি ।
Reporter Name 
















