Dhaka ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দ্য হলি গান’ ওয়েব সিরিজে মিথিলা

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • 147

বিনোদন প্রতিবেদক

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এক সপ্তাহের জন্য ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন। এসেই চুক্তিবদ্ধ হন ইয়াসির আরাফাত জুয়েলের ওয়েব সিরিজ ‘দ্য হলি গান’-এ। ১৯ জানুয়ারি থেকে মিরপুরের বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং। সিরিজটিতে মিথিলার সহশিল্পী গায়ক ও অভিনেতা আগুন।

সিরিজটি সম্পর্কে পরিচালক জুয়েল বলেন, ‘থ্রিলার ঘরানার গল্প। ছয় পর্বের সিরিজ এটি। মিথিলার চরিত্র সম্পর্কে এখন কিছু বলতে চাই না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ আছে। তবে দর্শক নতুন কিছু পাবেন- এটা নিশ্চিত করতে পারি। ’

মিথিলা ভারতে থাকাকালীন মোবাইলে জুয়েলের কাছে গল্পসংক্ষেপ শুনেছিলেন। এরপর হোয়াটসঅ্যাপে তাঁর কাছে পাণ্ডুলিপি পাঠানো হয়েছিল।

‘দ্য হলি গান’-এ আগুন ও মিথিলা ছাড়া অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, চমক, আহমেদ রুবেল, দীপা খন্দকারসহ অনেকে। আসছে ভালোবাসা দিবসে সিরিজটি মুক্তি পাবে সিনেবাজ অ্যাপস-এ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

‘দ্য হলি গান’ ওয়েব সিরিজে মিথিলা

Update Time : ০৭:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২