নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. হাছানাত আলী

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • 232

রাবি প্রতিনিধি

নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন

ভিসি পদে আজ রোববার নিয়োগ পেয়েছেন রাজশাহী

বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস

অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. হাছানাত আলী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো: শাহীনুর

ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি চার বছরের জন্য এ নিয়োগ দেন তাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ আইন,

২০২৩-এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. হাছানাত

আলী, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রাজশাহী

বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়,

নওগাঁ-এ ভিসি পদে শর্ত সাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট

অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান

নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের

ক্যাম্পাসে অবস্থান করবেন। এ পদে তিনি বর্তমান পদের

সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং রাষ্ট্রপতি ও

চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল

করতে পারবেন।

ড. হাছানাত আলী ১৯৮৫ সালে নিজ জেলা বগুড়া থেকে

দাখিল ও ১৯৮৭ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর

ইসলামি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে ১৯৯১

সালে স্নাতক ও ১৯৯২ সালে ফাস্ট ক্লাস ফাস্ট হয়ে

স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও ২০০৭ সালে ইসলামি

বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

এদিকে, ১৯৯৬ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান

ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন

ড. হাছানাত আলী। এরপর ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক।

পরে ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব

বিজনেস স্টাডিজ সহকারী অধ্যাপক হিসেবে যোগদান

করেন। ২০০৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে

অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। দেশে বিদেশে ২৯টি

গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার। এছাড়াও তিনি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা হিসাবে দীর্ঘদিন

যাবৎ দায়িত্ব পালন করে আসছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. হাছানাত আলী

Update Time : ১১:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪