Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীতে অস্ত্র-গোলাবারুদ ও বোমাসহ গ্রেফতার ২

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টিম ৩০ জানুয়ারি দুপুর ১৩:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকার ২৯ নং রোডের ৩২ নং বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট হতে সন্ত্রাসী (১) মোঃ শান্ত ইসলাম (২৫), পিতা-মোঃ রেজাউল ইসলাম, সাং-নাজির শংকরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর এবং (২) মোঃ আলিমুল হোসেন (২০), পিতা-মৃত মুরাদ হোসেন মুন্না, সাং-বেজপাড়া, চোদ্দারপাড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর’দ্বয়কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন, ১ টি শটগানের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রংয়ের হটপটের ভিতরে রক্ষিত লাল-কালো কসটেপ দ্বারা মোড়ানো ২ টি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা? আসামীদ্বয়কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত, উদ্ধারকৃত বোমা দ্বারা কোথায় হামলার পরিকল্পনা ছিল, বোমা তৈরীর উপকরণ কার কাছ থেকে সংগ্রহ করেছে এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের জন্য অভিযান চলমান আছে।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন তৎসহ অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত সন্ত্রাসী শান্ত এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় ১ টি হত্যা ও মাদকের মামলাসহ মোট ৪ টি মামলা এবং অপর সন্ত্রাসী আলিমুলের বিরুদ্ধে ১ টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

নগরীতে অস্ত্র-গোলাবারুদ ও বোমাসহ গ্রেফতার ২

Update Time : ০২:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫