নিজস্ব প্রতিবেদকঃ
নগরীর খালিশপুর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়েছে। আজ (১৮মার্চ শনিবার)সন্ধ্যা ৭টায় ১২নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসে বিশেষ দোয়া মাহাফিল ও মোনাজাত করা হয়। এরপর কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম তাজু, মহানগর আওয়ামী যুবলীগের সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, ১২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহবায়ক মুজতবা নজর, যুবলীগ নেতা বিপ্লব ধর তত্ত্বী, আনোয়ার হোসেন মিল্লা ও মো.রিয়াজ উদ্দিন ভূইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, জসিম হোসেন, আরিফ কোরাইসি, হিরা লাল, সাইদ, সাজ্জাদ, চঞ্চল সহ আরও অনেকে।
ফা নি/মতিউর/ খা
Reporter Name 
























