নাটকে নিষিদ্ধ তারকারা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • 176

বিনোদন ডেস্ক:
সম্প্রতি শুটিং সেটে বিশৃঙ্খলার অভিযোগে অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিষিদ্ধ করেছে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ড। তাকে আগামী সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাস তাকে নিয়ে কাজ করবেন না সংগঠনটির সদস্যরা।
এর আগেও ডিরেক্টর’স গিল্ডসহ নাটকের অন্যান্য সংগঠনের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বেশ কজন জনপ্রিয় তারকা। তাদের বেশিরভাগই নারী শিল্পী। ইতিহাস বলছে, নিষেধাজ্ঞার শিকার হওয়া তারকাদের কেউই আর মূলস্রোতে ফিরতে পারেননি। মজবুত করে ঘুরে দাঁড় করাতে পারেননি ক্যারিয়ার। দেখে নেওয়া যাক সেই তালিকা-
শখ:
নাটকে শিডিউল নিয়ে ঝামেলা করার কারণে ২০১১, ২০১৪ সালের দিকে নিষিদ্ধ হয়েছেন শখ।
প্রসূন:
২০১৬ সালে লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ড। নির্মাতা ও অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী সে বছরের ১৯ অক্টোবর প্রসূনের নামে অভিযোগ করেন নাটকের তিন সংগঠনের কাছে। এর পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সারিকা:
ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দিয়েছেন মডেল-অভিনেত্রী সারিকা। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মিডিয়া ত্যাগ, ফিরে আসা সব মিলিয়ে তিনি বারবার খবরের শিরোনামে এসেছেন। ২০১৮ সালের ৩ আগস্ট মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে টিভি নাটকের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। নাটকের শুটিং শিডিউল ফাঁসিয়ে ‘অ-শিল্পী সুলভ আচরণের’ জন্য সংগঠনটির পক্ষ থেকে তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
অ্যালেন শুভ্র:
পরিচালকের সঙ্গে অসদাচরণের অভিযোগে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল ছোটপর্দার অভিনেতা অ্যালেন শুভ্রকে। ২০১৮ সালে এপ্রিলে ডিরেক্টর’স গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করে। ছোটপর্দার নির্মাতা নিয়াজ মাহবুবকে লাঞ্ছিত করার ঘটনায় এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
জেবা জান্নাত:
চলতি বছরের জুন মাসের ঘটনা। মডেল-অভিনেত্রী জেবা জান্নাতকে অসহযোগিতা ও অসদাচরণের কারণে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ড। নির্মাতা রাশেদা আক্তার লাজুকের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি। তবে জেবা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন।
চমক:
সর্বশেষ ২১ আগস্ট নিষিদ্ধ হলেন রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তার বিরুদ্ধে শুটিং সেটে ‘দুর্ব্যবহার’ করার অভিযোগ ওঠে। অভিনেত্রীও ‘যৌন হয়রানির’ অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে, যা গড়ায় থানা পুলিশ পর্যন্ত। বিষয়টির সমাধান করার জন্য এগিয়ে আসে নাট্য সংগঠনগুলো। এ নিয়ে ১৩ আগস্ট আলোচনার টেবিলে বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টর’স গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ।
সেখানে রায় হয়, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাসার মাসুম, নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইন্টারভিউতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তাও সম্পূর্ণ ভিত্তিহীন। সেজন্য চমককে শাস্তি হিসেবে ক্ষমা চাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে নির্মাতাকে। সেই রায়ে সন্তুষ্ট ছিল না নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ড। গতকাল ২১ আগস্ট এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরিচালকদের সংগঠনটি ঘোষণা দিয়ে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে চমককে; যা কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

নাটকে নিষিদ্ধ তারকারা

Update Time : ০২:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩