Dhaka ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো রতন পেলেন নতুন ভ্যান

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • 128

প্রতিনিধি, সাতক্ষীরা
সাতক্ষীরার পুরাতন কোর্ট মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো মো. রতন আলীকে নতুন ভ্যান উপহার দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নতুন ভ্যানটি রতনের হাতে তুলে দেওয়া হয়।

ভ্যানচালক রতন আলী সাতক্ষীরা শহরের কাঠিয়া লস্কর পাড়ার বাসিন্দা। কিছুদিন আগে সাতক্ষীরা পুরাতন কোর্ট মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে তার আয়ের একমাত্র উৎস ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েন তিনি। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে বিষয়টি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু নজরে আসে। তারই ধারাবাহিকতায় রতন আলীকে নতুন একটি ভ্যান উপহার দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।

ভ্যানচালক রতন আলী বলেন, আমার সংসারে আয়ের একমাত্র উৎস ভ্যানটি হারিয়ে খুব অসহায় পড়ি। বিষয়টি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু জানতে পেরে আমাকে আশ্বস্ত করেন একটি ভ্যান উপহার দেওয়ার। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে একটি নতুন ভ্যান উপহার হিসেবে আমার হাতে তুলে দিয়েছেন। ভ্যানটি পেয়ে আমি অনেক খুশি। এতে আমার পরিবারও বাঁচবে আমিও বাঁচতে পারব।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু জানান, কিছু দিন আগে সাতক্ষীরা শহরের কোর্ট মসজিদে এশার নামাজ পড়তে যান ভ্যানচালক রতন আলী। নামাজ শেষ করে দেখেন তার ভ্যানটি চুরি হয়ে গেছে। ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়েন ভ্যানচালক রতন আলী। বিষয়টি জানতে পেরে তার জন্য নতুন একটি ভ্যানের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার রাতে রতন আলীর হাতে নতুন ভ্যানটি হস্তান্তর করা হয়। নতুন ভ্যান পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন ভ্যানচালক রতন আলী।

ফার্স্ট নিউজ ৭১/ সাতক্ষীরা/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো রতন পেলেন নতুন ভ্যান

Update Time : ০২:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২