Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের তৈরি আতশবাজি ফোটাতে গিয়ে দুটি আঙ্গুল বিচ্ছিন্ন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • 227

প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের তৈরি আতশবাজি ফোটাতে গিয়ে রাফি শিকদার (১৪) নামে এক কিশোরের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের ওই দুর্ঘটনা ঘটে।
আহত রাফি ওই গ্রামের রাসেল শিকদারের ছেলে। সে স্থানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
আহত কিশোরের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দিয়াশলাইয়ের বারুদ ও সাইকেলের স্পোক দিয়ে ওই কিশোর নিজে নিজে আতশবাজি বানায়। নিজের তৈরি ওই আতশবাজি ফাটিয়ে আনন্দ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই কিশোরের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তনুশ্রী ডাকুয়া বলেন, রাফি শিকদারের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার্ড করা হয়েছে।
মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, স্থানীয়ভাবে এমন আতশবাজি তৈরি ও এর ব্যাহার অবৈধ ও বিপজ্জনক। দুর্ঘটনার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

নিজের তৈরি আতশবাজি ফোটাতে গিয়ে দুটি আঙ্গুল বিচ্ছিন্ন

Update Time : ০৯:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪