পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • 105

পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, তবুও আমাদের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (ডিএমপি) মো. সরওয়ার।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রমনা পার্কে পয়লা বৈশাখ উপলক্ষ্যে নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

মো. সরওয়ার বলেন, ‘পহেলা বৈশাখ ঘিরে রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রতিটি মোড়ে বসানো হবে তল্লাশি চেকপোস্ট। সিসি ক্যামেরা, ড্রোনসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরো এলাকা থাকবে নজরদারিতে।’

তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। অপপ্রচার রোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা কাজ করবে সমন্বিতভাবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। আতশবাজি ফোটানোতেও রয়েছে কড়াকড়ি। রমনা পার্কে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, এরপর বন্ধ থাকবে প্রবেশ। সন্ধ্যা ৬টার আগেই সবাইকে পার্ক ত্যাগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শোভাযাত্রার পুরো রুট থাকবে নিরাপত্তার চাদরে আবৃত। কোনো হুমকির তথ্য নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

Update Time : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬