স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে টস জিতলে বিশাল রানের সংগ্রহ দাঁড় করানোর কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বিশ্বকাপে নিজেদের পঞ্চম জয় তুলে নিতে পাকিস্তানের বিপক্ষে ৩৫০ রানের বিশাল সংগ্রহ করতে চান প্রোটিয়া দলপতি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমের সাথে কথা বলার সময় বাভুমা বলেন, যদি আমাদের সামনে ৩৫০ রান করার সুযোগ আসে, আমরা সেটি করব। আর যদি সেটি সম্ভব না (টস হারার ক্ষেত্রে) হয় তাহলে তাদেরকে পরাজিত করতে আমাদের যা কিছু করা দরকার আমরা সেটি করব।
তবে পরে ব্যাট করার ক্ষেত্রেও নিজেদের কৌশল সম্পর্কে জানিয়েছেন অসুস্থতার কারণে দলের বাইরে থাকা বাভুমা। এক্ষেত্রে প্রয়োজন অনুসারে ব্যাট করবে জানিয়েছেন তিনি। প্রোটিয়া অধিনায়ক বলেন, আমাদেরকে পরিস্থিতি বুঝতে হবে। শেষের ম্যাচগুলোতে আমরা আগে ব্যাট করে দারুণ সফলতা পেয়েছি। টস জিতলে কি সিদ্ধান্ত নিব সেটা এখনো বলতে পারছি না। কিন্তু আমি মনে করি, টুর্নামেন্টে কখনো কখনো আমাদেরকে অবশ্যই পরে ব্যাট করতে হতে পারে। আমাদের এমন ব্যাটার আছে, যারা শুরুতে ব্যাট করলে যে পদ্ধতি ব্যবহার করেন, পরে ব্যাট করলেও সেটি অনুসরণ করতে পারেন। বাভুমা আরও বলেন, আমি পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি দেখেছি। আমার মনে হয়েছে, বাতির আলোতে ব্যাট করার ক্ষেত্রেও ভালো সুবিধা রয়েছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ৪টিতেই তারা আগে ব্যাট করেছে। প্রতিটি ম্যাচেই তারা প্রতিপক্ষকে রানের চাপে ফেলেছে। শ্রীলঙ্কার বোলারদেরকে তুলোধুলো বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৩৯৯ রান করেছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে ৩৮২ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছে৩১১ রান। একমাত্র আফগানিস্তানের বিপক্ষে পরে ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে আফগানদের কাছে ৩৮ রানে হেরেছে প্রোটিয়ারা। অসুস্থতার কারণে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি বাভুমা। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করেছেন ওপেনার রিজা হেনরিক্স। ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ রানের ইনিংস খেলেছেন তিনি। দুই ম্যাচে ১০৩.১৯ স্ট্রাইকরেটে ৯৭ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।
বাভুমার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্ব পালন করবেন এইডেন মার্করাম।
Reporter Name 






















