ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপের সুপার ফোর শুরু হচ্ছে আজ। ট্রেডিশনাল সেমিফাইনাল আয়োজন না করে সেরা চারটি দল নিয়ে আয়োজন করা হচ্ছে সুপার ফোরের। যাতে ম্যাচ বাড়ানো যায়। এই রাউন্ডে সবাই সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে।
বাংলাদেশ এবং পাকিস্তানকে দিয়েই আজ শুরু হচ্ছে সুপার ফোরের লড়াই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ স্বাগতিকদের মুখোমুখি টাইগাররা। এই ম্যাচে বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব।
Reporter Name 






















