পুলিশে বড় রদবদল

পুলিশের শীর্ষ ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত আইজিপি থেকে পুলিশ সুপার (এসপি) পর্যায়ের মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। এনএসআই থেকে পদোন্নতিপ্রাপ্ত ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালীর ডিআইজি এবং সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণিকে পিটিসি রংপুরে এবং এসবির ডিআইজি একেএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পর্যায়েও একাধিক কর্মকর্তা র‍্যাব, পুলিশ সদর দপ্তর, বিপিএ সারদা, বিভিন্ন রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নতুন দায়িত্ব পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

পুলিশে বড় রদবদল

Update Time : ১১:২১:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬