Dhaka ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ সেই নেপাল

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • 162

বিশেষ সংবাদদাতা
২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় বসেছিল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ওই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ দুইবার হারিয়েছিল ভারতকে। লিগপর্বে ও ফাইনালে বাংলাদেশের জয়ের ব্যবধান ছিল ১-০।
ওই আসরে নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপাল গোলশূন্যভাবে আটকে দিয়েছিল স্বাগতিক মেয়েদের। শুরুর ধাক্কা কাটিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত শিরোপা জয়ের উদযাপন করেছে।
শুক্রবার শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ভেন্যু সেই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সেই নেপাল। সন্ধ্যা ৭ টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচটি। তার আগে বিকেল ৩ টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান।
চার দলের টুর্নামেন্ট। তাই খেলা সিঙ্গেল লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে এবং ৬ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে। শিরোপার লড়াই ৮ ফেব্রুয়ারি।
টুর্নামেন্ট শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও সম্ভাবনার কথা বলেছেন অংশগ্রহণকারী চার দলের কোচ ও অধিনায়করা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ সেই নেপাল

Update Time : ০৭:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪