প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের কানাইপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও একজন মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) গভীর রাতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নারীর নাম পপি বেগম (৩৫)। তিনি বােয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামের ইকবাল হােসেনের স্ত্রী। ইকবাল হােসেন মঙ্গলবার ওই দুর্ঘটনায় নিহত হন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইকবাল হােসেন ওই দুর্ঘটনায় নিহত হন। তার স্ত্রী পপি বেগম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে তিনি মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর ইউনিয়নের দিগনগর তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুরগামী পিকআপের মুখামুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন।
ব্রেকিং :
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ: নিহত বেড়ে ১৫
-
Reporter Name - Update Time : ০৭:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- 140
জনপ্রিয়























