ফাঁস হওয়া ভিডিও নিয়ে যা বললেন সুনেরাহ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • 153

বিনোদন প্রতিবেদক:
সোমবার (২৯ মে) দিনগত রাতে অভিনেতা শরীফুল রাজের ফেসবুকে কয়েকটি ছবি ও ভিডিও আপলোড করা হয়। এতে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ‘অসংলগ্ন’ কিছু কথোপকথন। ছবি ও ভিডিও রাজের ফেসবুক থেকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ইন্টারনেট দুনিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা।
অভিনেতা শরীফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অনেক দিনের বন্ধু। এদিকে আলোচনায় আসা ভিডিও নিয়ে সুনেরাহ সরব হয়েছেন।
সুনেরাহ তার ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেন, আমি ১০ বছরের বেশি সময় ধরে শরীফুল রাজকে চিনি। সে আমার ভালো বন্ধু। আমরা জানি, ভালো বন্ধুদের মধ্যে কীভাবে কথাবার্তা হয়। কিন্তু একমাত্র সমস্যা, সে ছেলে আর আমি মেয়ে।
সম্প্রতি রাজের সঙ্গে সুনেরাহর একটি ডাবিং স্টুডিওতে দেখা হয়েছিল। তখন তারা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ছবিকে কেন্দ্র করে রাজের স্ত্রী, চিত্রনায়িকা পরীমণিও ফেসুবকে স্ট্যাটাস দেন।
তবে সুনেরাহ পরীমণির নাম না টেনেই এ প্রসঙ্গে লেখেন, বিয়ের পর রাজের সঙ্গে আমার যোগাযোগ নেই বললেই চলে। সেদিন ওর সঙ্গে দেখা হয়েছিল একটি ডাবিং স্টুডিওতে, আমরা একটি ছবি তুলি। আমি জানি না পুরোনো বন্ধুদের সঙ্গে ছবি তোলায় কী ভুল ছিল। তার স্ত্রী ছবিটি দেখে আমার ওপর কোনো কারণ ছাড়াই রেগে গিয়েছেন।
অন্যদিকে ফাঁস হওয়া ভিডিওগুলো নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে সুনেরাহ লিখেছেন, যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, সেগুলো পাঁচ বছর আগের। আমাদের বয়স কম ছিল। আমরা সেভাবেই কথা বলার চেষ্টা করছিলাম, যেভাবে ‘ন ডরাই’র জন্য প্রতিদিন অনুশীলন করতাম। কারণ আমরা (বিশেষ করে আমি) সিনেমায় এসব গালি ব্যবহার করেছি। আরেকটি ফটো আমি তাকে পাঠিয়েছিলাম শুটিংয়ের প্রয়োজনে মার খেয়ে ব্যথা পেয়েছিলাম, সেটা দেখানোর জন্য (ছবিতে লিয়াকত আমাকে মারতেন, যারা ‘ন ডরাই’ দেখেছেন তারা জানেন) আঘাতের কারণে শুটিংয়ে যাওয়ার মতো অবস্থায় নেই বোঝাতে। এই ছবি আমি শুধু তাকে পাঠাইনি, নির্মাতাকেও দিয়েছি। তবে সুনেরাহ এ বিষয় নিয়ে আইনের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন। এ প্রসঙ্গে সুনেরাহ লেখেন, এটাকে বড় করে দেখবেন না অনুগ্রহ করে, কারণ আইডি হ্যাক হয়েছিল এটা নিশ্চিত। আর আমরা সবাই জানি কে করেছেন। জনসমক্ষে হৈচৈ করতে যার কোনো কারণ লাগে না! যারা এগুলো ছড়িয়ে আমাকে হেনস্তা করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেবো।
সুনেরাহ ছবি ও ভিডিও প্রকাশ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেও এ বিষয়ে অভিনেতা শরীফুল রাজের প্রতিক্রিয়া জানা যায়নি। তার সঙ্গে অনেকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

ফাঁস হওয়া ভিডিও নিয়ে যা বললেন সুনেরাহ

Update Time : ০৭:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩