বইমেলায় পকেটমারির পর এবার গয়না চুরি, অত:পর গ্রেপ্তার অভিনেত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 216

কলকাতার অভিনেত্রী রূপা দত্ত আবারও শিরোনামে এসেছেন চুরির ঘটনায়। গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনার তদন্তে পুলিশ তাকে আটক করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তাকে বড়বাজার থানার নন্দরাম মার্কেটের কাছ থেকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।

যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা রূপা দত্ত অভিনয়ের জন্য মুম্বাই গিয়ে ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিয়ালে পরিচিতি পান। অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ ছবিতেও কাজ করেছেন। তবে বর্তমানে তিনি বিভিন্ন অপরাধের কারণে বেশি পরিচিত।

এর আগেও ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেট মারির ঘটনায় রূপা হাতেনাতে ধরা পড়েন। সে সময় তার ব্যাগ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করা হয়েছিল। ২০২০ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিথ্যা যৌন হেনস্তার অভিযোগও করেছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, সর্বশেষ চুরির ঘটনা ঘটার সময় ওই নারীর ব্যাগ থেকে প্রায় ২০ গ্রাম সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি হয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে পুলিশ রূপার বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বইমেলায় পকেটমারির পর এবার গয়না চুরি, অত:পর গ্রেপ্তার অভিনেত্রী

Update Time : ০২:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫