বগুড়ায় পুলিশের অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের চেকপোস্ট অভিযানে ২২ (বাইশ) বোতল ফেনসিডিলসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অদ্য ৯ জুলাই ২০২৫ খ্রিঃ রাত ১টা ২০ মিনিটের সময় শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক হন মো. রেজাউল করিম (৪২), পিতা-মৃত আফতাব আলী ও মাতা-মৃত খুকিনা, সাং-চক তাতারু হাজির আমবাগান, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ। তার নিকট হতে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রেজাউল করিমের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মোট ১০টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বগুড়ায় পুলিশের অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেফতার

Update Time : ০১:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫