জয়দেব কুমার দাস:
বগুড়ায় র্যাবের অভিযানে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সদরের গোকুল এলাকায় একটি খাবার হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতারকৃথ দুইজন হলো- লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়ার আবু তালেবের ছেলে নুরুজ্জামান মিয়া (২৮) ও একই জেলার হাতিবান্ধা থানার ধুবলী এলাকার নুরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩৫)।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া র্যাব কার্যালয়ে স্কোয়াড কমান্ডার মো. সোহেল রানা এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপ এ বিপুল মাদক পরিবহন করা হচ্ছে। তখন র্যাবের একটি চৌকস টিম সদরের গোকুল এলাকায় রংপুর -ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ৪ টি সীমকার্ড ও নগদ ৬ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, দীর্ঘদিন ধরেই আসামিরা মাদক কারবারির সাথে জড়িত। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।
ব্রেকিং :
বগুড়ায় ২৯৩ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার
-
Reporter Name - Update Time : ০৮:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- 300
জনপ্রিয়





















