বগুড়া

বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়দেব কুমার দাস:
বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি মো. সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের সহধর্মিনী লাকী আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আল মামুন সরদার।
এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া উৎসব শুরু হয়।
দলগত ডিসপ্লে, মশাল প্রজ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, ব্যাঙ দৌড়, মোড়গ লড়াই, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি। এছাড়াও মোবাইল ফোন ব্যবহারের ওপর উপদেশমূলক নাটিকা, স্বাধীনতার যুদ্ধের কিুছ চিত্র, মাতৃভাষার ওপর নাটিকাসহ বিভিন্ন নাটিকা উপস্থাপন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বগুড়া

বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৯:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪