Dhaka ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বটিয়াঘাটায় নদী থেকে খালিশপুরের এক যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • 216

খুলনা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে শাওন হাওলাদার বাবু (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে খুলনার খালিশপুর ১২নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম হাওলাদারের পুত্র। পেশায় একজন ইজিবাইক চালক।

পারিবারিক সুত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। রাত দশটার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পায় নিকটজন। সকালে তার ব্যবহৃত ফেসবুক আইডি এ্যকটিভ পাওয়া গেলে স্বজনদের মনে সন্দেহ হয়। গত ২৪/০৮/২০২৩ থেকে ছেলেটি তার ইজিবাইক সহ নিখোঁজ ছিলো, ২৭ আগস্ট রবিবার বিকাল ৫টায় বটিয়াঘাটা থানাধীন কাজিবাছা নদীর পানখালী শ্মশান ঘাটে মরদেহ বেধে ছিলো।

বটিয়াঘাটা থানা পুলিশ জানায়, রবিবার নদীতে মাছ ধরতে এসে একটি লাশ চরে বেঁধে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী নৌ পুলিশকে খবর দেয়। নৌ পুলিশ স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনরা লাশটি শাওন হাওলাদার বাবুর বলে সনাক্ত করে। ছেলেটির মরাদেহ পাওয়া গেলেও তারসাথে থাকা ইজিবাইক ও তার ব্যাবহারের মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। অভিযুক্তদের আটকের অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশ জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বটিয়াঘাটায় নদী থেকে খালিশপুরের এক যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩