উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব(গভর্নমেন্ট রেজি নং ২৮৭৩৬/১২)-এর খুলনা মহানগর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এর অনুমোদনে শরীফ আহমদ মোল্লাকে আহ্বায়ক এবং এস. এম. জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি: খুলনা মহানগরীর খালিশপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটির রূপরেখা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক শরীফ আহমদ মোল্লা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস. এম. জসিম উদ্দিন। সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটির অনুমোদন কেন্দ্রীয় কমিটি থেকে ২২ অক্টোবর ২০২৫ তারিখে আসে। অনুমোদনপত্রে কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান খুলনা মহানগর কমিটির সকল সদস্যকে আগামী এক মাসের মধ্যে মহানগরীর সকল থানা কমিটি গঠন সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেন। গঠিত কমিটির সদস্যরা হলেন,
আহ্বায়ক শরীফ আহমদ মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক. সৈয়দ মশিউর রহমান, যুগ্ম আহ্বায়কবৃন্দ মো. রবিউল হোসেন খান, মো. আসিব ইকবাল, সরদার বাদশা, মো. বেলায়েত হোসেন বাচ্চু, গোলাম রসুল বাদশা, জিয়াউর রহমান, মো. রাশেদুল ইসলাম, মো. আরিফুর রহমান বাবু, সদস্য সচিব এস. এম. জসিম উদ্দিন, সদস্যবৃন্দ: মো. মুরাদ, মো. মতিউর রহমান রাজু মো. রাসেল শিকদার, সাইফুল ইসলাম বাবুল, মো. শওকত আলী খান, মো. সবুজ হাওলাদার, মো.শহিদুল ইসলাম, মো. ওয়াহিদুল ইসলাম, , মো.ওয়াহিদ হাসান, মো. রাজিব হাওলাদার, মো. আবু সাঈদ, মো. মসিউর রহমান, সুমাইয়া খাতুন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: 























