মুশফিকুর রহমান মেহেদীঃ বাগেরহাটের ডেমা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে সবাকি সুইচ গেটের পানি অপরিকল্পিতভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, ব্যাক্তিগত স্বার্থ হাসিলের জন্য সুইচ গেটের পানি ছেড়ে দেওয়ায় আশপাশের মানুষেরা বিপাকে পড়ছেন।
ডেমার কাশিমপুর গ্রামের সবাকি সুইচ গেটের মাধ্যমেই পানি নিষ্কাশনের কার্যক্রম করা হয়। সুইচ গেটের এপারে বড় একটি খাল এবং ওপারে ফসলীয় জমি। স্থানীয়দের তথ্যমতে, বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে এলাকার বেশ অঞ্চল পানিপূর্ণ হওয়ায় ক্ষতিগ্রস্থ হন কৃষকেরা। তবে, এ মৌসুমের শেষের দিকে মুষলধারে বৃষ্টপাত হওয়ায় সুইচগেটের একপাশে বেশ পানি জমে থাকে। এলাকাবাসীরা জানায় সবাকি সুইচ গেটের এ পানি স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর শেখের ব্যাক্তিগত স্বার্থে ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে, নিজের উপকার হলেও ক্ষতির সম্মুখীন হচ্ছে স্থানীয় চাষীরা।
এবিষয়ে স্থানীয় একজন কৃষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, জাহাঙ্গীর শেখ নিজের স্বার্থের জন্য বৃষ্টির সময় জমে থাকা পানি ছেড়ে দেন। ফলে আমাদের ফসলীয় জমি বিনষ্ট হচ্ছে।
অভিযুক্ত জাহাঙ্গীর এ বিষয়ে বলেন, “ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এসকল অভিযোগ। সুউচগেটের পানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষই সময়মত কমায় ও বাড়ায়। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।
এবিষয়ে পানি উন্নইয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বললে, অনুসন্ধানের মাধ্যমে খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন ।
Reporter Name 
























